দিলীপ কুমার দাস ও মাসুদ আলম ঃ
শুক্রবার (৫ ফেব্রুয়ারী ২০২১) সকাল ১১ ঘটিকার সময় গৌরীপুর পৌসরভার ৯নং ওয়ার্ড গোলকপুর মহল্লা বাসীর সাথে বিজয়ী পরবর্তী সময়ে সৌজন্য সাক্ষাত করেন তৃতীয় বার নির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
এসময় অত্র পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তার সমর্থিত বিশাল কর্মীদের নিয়ে তিনি পথচারী সহ ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে সৌজন্য সাক্ষাত করেন। আগামী ৫ বৎসর যেন তিনি জনগনকে সাথে নিয়ে কাজ করতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।