সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আজ চট্টগ্রামে ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনষ্টিটিউট এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১২.১২ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে
 মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম প্রতিনিধিঃ মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এম.পি এতে প্রধান অতিথি উপস্থিত থেকে উক্ত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন,এই উপলক্ষে গত  ০২/০২/২০২১ ইং তারিখ চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দৈনিক আজাদীর সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার জনাব মোঃ রেজাউল করিম আজাদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ মোঃ আরিফুল আমীন, সদস্য ইঞ্জি এম আলী আশরাফ, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান জনাব এস এম আবু তৈয়ব, বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবু সুফিয়ান, দৈনিক আজাদী পত্রিকার চীফ রিপোর্টার জনাব হাসান আকবর, চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব চৌধুরী মোঃ ফরিদ এবং হাসপাতালের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ শেফাতুজ্জাহান প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক বলেন, কোন ভাল কাজের উদ্যোগ কখনো থেমে থাকে না,চট্টগ্রামে এই ক্যান্সার হাসপাতাল সাধারণ মানুষের সহযোগীতায় হবেই ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এখানকার মানুষকে ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় এবং দেশের বাইরে যেতে হয়,এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে এখানকার রোগীদের আর বাইরে যেতে হবে না। আমরা সমন্বিত ভাবে এবং সাশ্রয়ী মূল্যে এখানে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থা করব, তিনি সাংবাদিক সমাজকে এবং চট্টগ্রামের প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে সহযোগীতার জন্য এগিয়ে আসার আহবান জানান। যত ছোটই হোক চট্টগ্রামের প্রতিটি মানুষ যাতে এখানে তাদের সামর্থ অনুযায়ী সহযোগীতা করেন তিনি এই আহবান জানান, তিনি মাননীয় ভূমি মন্ত্রীকে ক্যান্সার হাসপাতালের জমির ব্যবস্থা করে দেয়ার জন্য এবং আগামী ৪ তারিখ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদস্য ইঞ্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী, ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, জনাব সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিম উদ্দিন, ডাঃ কামরুন নাহার দস্তগীর, মিসেস রেখা আলম চৌধুরী, আলহাজ্ব মোঃ আহছান উল্যাহ, জনাব এস এম কুতুব উদ্দিন, জনাব মোঃ জাহিদুল হাসান, আলহাজ্ব মোঃ হারুন ইউছুপ, জনাব এম জাকির হোসেন তালুকদার, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, চমাশিহা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, সহকারী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) ডাঃ ফাহিম হাসান রেজা, ডাঃ কামাল হোসেন জুয়েল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com