সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়পত্র কিনলেন কাউছার হায়দার

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ৮.৫৪ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা) প্রতিনিধি : রোববার সকাল ১০টায় তার সমর্থক ও ড্রিম বয়েজ’র বন্ধুদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে ওই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মো.কাউছার হায়দার দেবীদ্বার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ কুমিল্লা উঃ জেলা কমিটির উপদেষ্টা আবুল কাসেম চেয়ারম্যানের ছোট ছেলে।

কাউছার হায়দার দেবীদ্বার উপজেলা শ্রমীকলীগ সাধারণ সম্পাদক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’র দেবীদ্বার শাখা সভাপতি, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দেবীদ্বার শাখার সভাপতি, কুমিল্লার বাণী ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক। উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। একই সাথে তিনি উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন।

গত ১৭ জানুয়ারী নির্বাচন কমিশনের উপ- সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে ওই শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ফেব্রুয়ারী, বাছাই ৪ ফেব্রুয়ারী ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারী এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com