সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে মুক্তিযোদ্ধা সনদের ৫২৩ জনের যাচাই-বাছাই

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ৯.১১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : দেবীদ্বার উপজেলার বেসামরিক গেজেটভূক্ত ৫২৩জন বীর মুক্তিযোদ্ধার মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন যাচাই- বাছাই শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারী) থেকে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এখানে উপজেলার ১হাজার ৪শতের উপর ভাতাপ্রাপ্ত সব মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই হচ্ছেনা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক প্রকাশিত তালিকায় থাকা ৫২৩ জন যাদের নাম লালবার্তা এবং ভারতীয় তালিকায় নেই এমন মুক্তিযোদ্ধার বিষয়টি যাচাই বাছাই হবে। তারা সবাই ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এ বিষয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. বসিরুল আলম ভূঁইয়া জানান, প্রথম ধাপে গত বছরের ৮ ডিসেম্বর জামুকা কর্তৃক ৭৬৭জন মুক্তিযোদ্ধার যাচাই- বাছাই করার জন্য তালিকা প্রেরন করলেও ওই তালিকা স্থগিত করে চলতি বছরের ৩ জানুয়ারী ২৫৩ জন বাদ দিয়ে ৫২৩ মুক্তিযোদ্ধার যাচাই- বাছাইয়ের জন্য পাঠানো হয়। যা ৩০ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে যাচাই- বাছাই করা হবে।

তিনি আরো বলেন, ৫২৩জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাই একদিনে সম্ভব নয়, তাই একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের আলাদা করে যাচাই বাছাই করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রস্তাব দিয়েছিলাম। তিনি ৩০ জানুয়ারী যাচাই- বাছাই কমিটির সভা শুরুর পর অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার কথা বলেন। একজন মুক্তিযোদ্ধার জন্য সনাক্তকারী ৩জন করে থাকবেন, এছাড়াও প্রতি ইউনিয়নের কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ মুক্তিযোদ্ধাদের উপস্থিতি অনেক হবে। প্রয়োজনে যাচাই বাছাই ৭- ১০দিনও লাগতে পারে। যদিও আমি উক্ত যাচাই- বাছাই কমিটির আহবায়ক, আমার নামও উক্ত ৫২৩ জনের তালিকায় আছে।

উক্ত মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই কমিটিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর প্রতিনিধি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. বসিরুল আলম ভূঁইয়া আহবায়ক, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ সাসামসুল আলম (শেখ আলম) সদস্য, জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (নান্নুমিয়া) সদস্য এবং দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকে সদস্য সচিব করে ৪ সদসেস্যের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com