বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৯৯৯-এ কলের মাধ্যমে ধর্ষণ চেষ্টার আসামী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৮.৪৭ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

 পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে পুলিশকে জানালে  ২ ডিসেম্বর,২০১৯ সকাল ১০ টায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর মতলব (দক্ষিণ) থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ  জানান,তৃতীয় শ্রেণীর ঐ ছাত্রী স্কুল থেকে বাসায় ফেরার পথে অভিযুক্তের দোকান থেকে পানি পান করে। তার টিফিন বক্স মনের ভুলে দোকানে ফেলে আসে। বাড়িতে আসার পর টিফিন বক্সের কথা মনে পরলে সে পুনরায় দোকানে যায় টিফিন বক্স আনতে। সেই সুযোগে মুদি দোকানদার দীন মোহাম্মদ তাকে চিপস ও চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভিতর নিয়ে জোর করে আটকে রেখে যৌন নির্যাতন করে। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলবে বলে ছুরি দিয়ে ভয় দেখায়।

তিনি বলেন, রাতে শিশুটির শারিরীক ব্যাথা শুরু হলে বিষয়টি তার মাকে জানায়। আশেপাশের প্রতিবেশীরাও বিষয়টি জানতে পারে। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীদের একজন ৯৯৯ এ ফোন করে থানায় জানান। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁদপুর মতলব দক্ষিণ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মুদি দোকানদার দীন মোহাম্মদকে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি রিপোর্ট মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা রুজু করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com