সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফিলিপাইনে টাইফুন কামুরি প্রবল ঝড় ও বৃষ্টিসহ আঘাত হেনেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৮.৩১ পিএম
  • ৭৭৬ বার পড়া হয়েছে

টাইফুন কামুরি প্রবল ঝড় ও বৃষ্টিসহ ফিলিপাইনে মঙ্গলবার আঘাত হেনেছে।হাজার হাজার লোক আশ্রয় কেন্দ্রে উঠেছে। নিরাপত্তার জন্য রাজধানী ম্যানিলার আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার দিনের শেষদিকে আঘাত হানা এই ঝড়ে বাড়িঘরের দরোজা,জানালা ও ছাদ উড়ে গেছে। ম্যানিলার দক্ষিণাঞ্চল দিয়ে ঝড়টি উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। ম্যানিলায় ১৩ মিলিয়ন লোক বসবাস করে। দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস এ অংশ নিতে কয়েক হাজার এ্যাথলেটস এখানে অবস্থান করছেন।
আবহাওয়াবিদরা বলেছেন, ঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে,ঝড়ের গতি ঘন্টায় ১৫৫ কিলোমিটার যা দমকা আকারে ঘন্টায় ২৩৫কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে।
নগরীর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লুসিথো মেনডোজা বলেন, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি,তবে এই ক্ষয়ক্ষতি গুরুতর মনে হচ্ছে। এই ঝড়ের কারণে বিকল অঞ্চল থেকে ৩লাখ ৪০ হাজার লোক নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com