সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

যথাযোগ্য মর্যাদায় দেশবরেণ্য শিক্ষাবিদ আব্দুল হালিম উকিল এর দাফন সমপন্ন

  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ২.২৪ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ কাজী নজরুল ইসলামের মতো শিক্ষাবিদ ড.আব্দুল ওয়াদুদ এর বাবা অধ্যক্ষ হালিম উকিল এর শেষ ইচ্ছে ছিলো মসজিদেরই পাশে পারিবারিক কবরস্থানে যেনো তাকে সমাহিত করা হয়।বাবার শেষ ইচ্ছা টি ছেলে পূরন করতে বাকী রাখেন নি,এর আগে মরহুম আব্দুল হালিম উকিল এর মরদেহ তার নিজ গ্রামের বাড়ি ভান্ডারিয়া বিহারি হাইস্কুল মাঠে নেয়া হয় বিকাল তিন ঘটিকার সময় তার জানাজা অনুষ্ঠিত হয়।

উক্ত জানাজায় সরীক হন আত্নীয় স্বজন গ্রামের হাজার ও ভক্ত শুভাকাঙ্ক্ষী ছাত্র-ছাত্রী। বাবার কথা মতো নিজ গ্রাম উত্তর শিয়ালকাঠি পারিবারিক মসজিদ এর পাশে কবরস্থানে বাবা’কে সমাহিত করা হয়।

তার বাবা পিরোজপুর জেলার কৃতি সন্তান দেশবরেণ্য শিক্ষাবিদ ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিম উকিল গত ২৩ জানুয়ারী শনিবার দুপুর ১২.৩০ মিনিটের সময় তার নিজ বাসভবনে বয়সজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছেলে ড. আব্দুল ওয়াদুদ হেলিকপ্টরে ছুটে যান নিজ গ্রাম ভান্ডারিয়ায়। মৃত্যুকালে তার তিন ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভান্ধ্যুায়ী রেখে যান।

দেশবরেণ্য শিক্ষাবিদ আব্দুল হালিম এর মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে যেনো শোকের মাতন।মরহুমের রুহের মাগফিরাতের জন্য তার বড় ছেলে শিক্ষাবিদ ড.আব্দুল ওয়াদুদ ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com