সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় অটোভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ৭.২৭ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মিয়াপাড়ার একটি পুকুরের কচুরী পানার নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় হামিদুল ইসলাম (৩৬) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত অটোভ্যান চালক মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় শিংজানী গ্রামেওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন তিনি।

বাড়ির লোকজন বার বার তাঁর মোবাইল ফোনে কল করেও ফোনটি বন্ধ পায়। অনেক খোজাখুঁজির পর গতকাল সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মিয়াপাড়ার একটি পুকুরের কচুরীপানার নিচে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের অটোভ্যান এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটির কোন সন্ধান পায়নি পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। দুস্কৃতিকারীরা অটোভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকান্ড সংঘঠিত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com