সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুর হাজিগঞ্জ ও গৌরীপুর জেলা সড়ক ২টি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হতে যাচ্ছে!

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৯.১৯ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের বাগবাড়ি হতে উৎপন্ন পালেরহাট কালিবাজার মীরগঞ্জ রামগঞ্জ ফকির বাজার চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে কুমিল্লার কচুয়া গৌরীপুর পর্যম্ত জেলামহাসড়ক দুইটিকে একত্রিকরণ করে ‘আঞ্চলিক মহাসড়কে’ উন্নীত হতে যাচ্ছে। এতে করে ঢাকামুখী যানবাহনগুলো স্বল্প সময়ে এই সড়কে রাজধানীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। গেলো বছরের নভেম্বরের ২৬ তারিখে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির পিটিশন বিভাগের সদস্য ও চাঁদপুর-১ আসনের সাংসদ ড. মহিউদ্দিন খান আলমগীর প্রেরিত বাংলাদেশ জাতীয় সংসদ হতে প্রাপ্ত ডিওপত্রে অত্র জেলা সড়ক দুইটির গুরুত্বারোপ করেন।

এ পত্রের আলোকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগ পরিকল্পনা শাখার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপসচিব এ এম এম রিজওয়ানুল হক ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলা সড়ক ও জনপদ বিভাগকে পরিপত্রের মাধ্যমে সড়কটির উপর টেকনিক্যাল সার্ভে রিপোর্টসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণের নির্দেশ দেন। জেলা মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ করা হলে বর্তমান ১৮ ফুটের সড়ক ২৪ ফুটে উন্নীতকরণ করা হবে। সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড.মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন-‘আমরা চিঠি পাওয়ার পর টেকনিক্যাল রিপোর্টসহ পূর্ণাঙ্গ প্রস্তাবনার পাইল মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ফাইল পাস হয়ে এলে দ্রুতই আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণ কাজ শুরু হবে। লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক(২) বলেন-‘আঞ্চলিক মহাসড়ক করনের বিষয়ে চিঠি পেয়ে আমি সড়ক পরিদর্শন করেছি। লক্ষ্মীপুর অংশের ৩৮ কিলোমিটার সড়কে আঁকাবাঁকা বেশি । আমাদের প্রস্তাবনায় আমরা সড়কের আঁকাবাঁকা গুলোর ‘যেসব স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ সেগুলোকে সহজীকরণ করার বিষয়ে প্রস্তাবনা করেছি।’ আঞ্চলিক মহাসড়ক হলে উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এবং রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। একদিকে জরুরী রোগী পরিবহন যেমন সহজ হবে তেমনি এতদঞ্চলের কাঁচা শাকসবজি আমদানি-রপ্তানিতে সময় ও খরচ কম লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com