শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে বর্তমান সরকার: ডা. দীপু মনি

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৮.৪৪ পিএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, শিক্ষা হবে আনন্দময়। জিপিএ ৫ এর উম্মাদনা নয়। সুতরাং জিপিএ- ৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। মন্ত্রী আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে ‘রিকভার এন্ড রিভিটালাইজ এডুকেশন ফর দি কোভিড ১৯ জেনারেশন’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ধারাবাহিক মূল্যায়নের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, পরীক্ষা নির্ভর সনদ সর্বস্ব শিক্ষা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি এবং ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছি। শিক্ষার্থীদের জীবনব্যাপী শিখতে শিখাতে হবে। আমাদের শিক্ষার্থীদের জানতে হবে কিভাবে জীবনব্যাপী শেখা যায়। মন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি একাডেমিয়া সম্পর্ক আরো বৃদ্ধি করতে সরকার কাজ করছে এবং ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল সম্পর্কে জানার ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, লেখাপড়া করে ভাল চাকরি পাওয়াই যেন শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য না হয়। বরং দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতাবোধ, সততা ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে। বর্ণ, ভাষা, সংস্কৃতির ভিন্নতা সত্যেও মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে পারস্পরিক শান্তি ও সৌহাদ্য পূর্ণভাবে বাস করার সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করতে হবে।
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব
গোলাম মোঃ হাসিবুল আলম ও ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ এর হেড অব অফিস মিজ বিয়াট্রিস কালদুন।
আলোচনা সভায় মূল আলোচক হিসেবে যুক্ত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, দক্ষতা নির্ভর শিক্ষায় বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।
উচ্চ শিক্ষায় ইন্ডাট্রি একাডেমিয়া যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উচ্চ শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরি।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান আস্তে আস্তে খুলে দেয়া এবং কারিগরি শিক্ষায় আরো বেশী গুরুত্বারোপ করার ওপর মতামত ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com