সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের লড়াইয়ে মেক্সিকোয় নিহত ১৪

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৮.৫৮ এএম
  • ৭২৪ বার পড়া হয়েছে

মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে মার্কিন সীমান্ত লাগোয়া মেক্সিকোর ভিলা ইউনিয়নে মৃত্যু হয়েছে ১৪ জনের। নিহতদের ৪ জন পুলিশ। বাকিরা পাচারচক্রের সদস্য।  পুলিশ জানিয়েছে, মার্কিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে কোয়াউইলা প্রদেশের ভিলা উইনিয়ন শহরে হানা দেয় পাচারকারী দলটি। তিন হাজার বাসিন্দার ছোট শহরটিতে ট্রাকের কনভয় নিয়ে ঢুকে পড়ে সশস্ত্র পাচারকারীরা। প্রথমেই সরকারি দফতরগুলিতে হানা দেয় তারা। প্রায় এক ঘণ্টার ধরে দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১০ মাদক পাচারকারীর। ৪ পুলিশকর্মীও প্রাণ হারান সংঘর্ষে। সেই সময়ের অফিসের ভিতরে থাকা অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ এক শিশুও।  কোয়াউইলার গভর্নর জানিয়েছেন, হামলার ব্যবহৃত ১৪টি ট্রাককে চিহ্নিত করেছে পুলিশ। প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হামলাকারীরা মেক্সিকোর উত্তর-পূর্বের কোনও মাদক পাচার চক্রের সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com