সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গৃহহীন পরিবার পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নওগাঁয় সংবাদ সম্মেলন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৮.৪৫ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: হারুন- অর- রশিদ। এসময় জেলা প্রশাসক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষে তাদের ঘর প্রদান করা হচ্ছে। প্রথম পর্যায়ে নওগাঁ জেলায় ১০৫৬ টি পরিবারকে ঘর প্রদান করা হবে।
এরমধ্যে অধিকাংশ গৃহনির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। এবং সকল উপজেলায় কবুলিয়ত ও নামজারি সম্পূর্ণ হয়েছে। এসময় তিনি আরও জানান, ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এরপর এসব ঘর উপকার ভোগীদের মাঝে বুঝে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উওম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনসহ জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোটালের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com