শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

কুকুর খাচ্ছে নবজাতক শিশুর লাশ!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ১.১০ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ  সমাজ সামাজিকতার চরম অবক্ষয়ের নিদারুণ চিত্র ফুটে উঠেছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। গত কয়েকদিন আগেও সেখানে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রবাসীর স্ত্রীকে রাতভর আটকে রেখে পৈশাচিক নির্যাতন করে। যা দেশেবিদেশে নিন্দার ঝড় তুলেছিল। সেই নিন্দা ঘৃণা-ধিক্কার মানুষের মন থেকে না মুছতেই গতকাল আরেকটি ন্যক্কারজনক ঘটনা সূত্রপাত হয়।
লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে এক মৃত নবজাতককে ক্ষতবিক্ষত অবস্থায় কুকুরকে টানাহেঁচড়া করতে দেখা গেছে। ওই নবজাতকের মাথা ছাড়া কোনো অংশ দেখা যাচ্ছিল না। কুকুরের কামড়ের কারণে শুধু হাড়গুলো দৃশ্যমান। কে বা কারা শিশুটিকে রেখে গেছে তা জানা যায়নি।

বুধবার সকালে কুকুরের টানাহেঁচড়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উপজেলার উত্তর চরলরেঞ্চ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না কম্বল মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা দেখেন একটি কালো ব্যাগ থেকে কম্বল, ওড়না ও লুঙ্গী মোড়ানো নবজাতককে কুকুর টেনেহেঁচড়ে বের করেছে। এটি দেখে স্থানীয়রা কাছে গিয়ে কুকুরকে তাড়িয়ে দেয়। কিন্তু নবজাতকের শরীরটি ক্ষতবিক্ষত দেখা যায়। ধারণা করা হচ্ছে, কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে নবজাতকের দেহ।

চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি ব্যাগ থেকে কুকুর টেনেহেঁচড়ে নবজাতকের দেহটি বের করেছে। দূর থেকে এটি দেখে কাছে এসে কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়। এরমধ্যেই শিশুটির পুরো দেহ ক্ষতবিক্ষত হয়। ঘটনাটি মর্মান্তিক।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের এক অফিসারকে পাঠিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন, এটি কোনো নবজাতকের লাশ নয়। এটি ৩-৪ মাসের ভ্রুন। আমরা ডিএনএ আলামত সংগ্রহসহ পরবর্তী ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com