সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রুহিয়ায় স্কুলে সিম কার্ড বিক্রয় ০৪টি মোবাইল ও দুইটি ডিভাইস জব্দ করেন আ’লীগ নেতা

  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১, ১১.০২ পিএম
  • ৪২৫ বার পড়া হয়েছে

মোঃ মনসুর আলী রুহিয়া,ঠাকুরগাও: রুহিয়া প্রাথমিক বিদ‌্যালয়ে উপবৃত্তির নামে অভিভাবকদের কাছে কৌশলে সিম কার্ড বিক্রয়ের অভিযোগ ০৪টি মোবাইল ও দুইটি ডিভাইস জব্দ করেন আ’লীগ নেতা। মঙ্গলবার(১২ জানুয়ারি) রুহিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ‌্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ৪টি মোবাইল ফোন জব্দ করেন রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১নং রুহিয়া সরকারী প্রাথমিক বিদ‌্যালয়ে মাঠে স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগন উপবৃত্তি হাল নাগাদ এর কার্যক্রম চালাচ্ছে এবং গা ঘেষে সামনেই সিম কার্ড কোম্পানির দুই জন কর্মকতা অভিভাবকদের কাছে কৌশল সিম কার্ড বিক্রি করছে ১শত ২০টাকা থেকে ১৫০টাকা পর্যন্ত।

এ সময় ইসমাইল সহ একাধিক অভিভাবক জানান, আমরা ইতিপূর্বে আমাদের ব্যবহিত নাম্বারে উপবৃত্তির টাকা পেয়েছি কিন্তু আজকে বলছে এই সীম চলবেনা। নতুন সীম ক্রয় করতে হবে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, আমরা চালু সীম কার্ডে উপবৃত্তির হালনাগাদ করছি। আমরা সিম বিক্রির জন্য কাউকে এখানে আসতে বলিনি। ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ বলেন, উপবৃত্তির হাল নাগাদ কার্যক্রম চলছে, স্কুলে কোন প্রকার সিম বিক্রি করা যাবে না।

উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ রুনা লায়লা জানান,অভিভাবকদের প্রয়োজনে অভিভাবক গণ বাইরে থেকে সীম সংগ্রহ করবে। কোন সীম বিক্রেতা স্কুলে বসতে পারে না। পরবর্তীতে এমন ঘটনা না হাওয়া জন্য বিষয়টা আমি দেখতেছি। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মোঃ মোকাদ্দেস ইবনে সালাম জানান, যে সব সুবিধা ভোগী এর জন‌্য অবশ‌্যই ছাত্র ছাত্রীদের অভিভাবকদের এনআইডি থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com