সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সাইবেরিয়ায় যাত্রীবাহী বাস বরফাচ্ছন্ন নদীতে ছিটকে পড়ে নিহত ১৯

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ১০.১০ এএম
  • ৭৫৮ বার পড়া হয়েছে

সাইবেরিয়ার এক বরফাচ্ছন্ন নদীতে একটি যাত্রীবাহী বাস ছিটকে পড়ে রোববার ১৯ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় যাবাইকালস্কি অঞ্চলের কুয়েনঙ্গা নদীর ওপরের একটি ব্রীজ অতিক্রম করে যাওয়ার সময় বাসটির একটি টায়ার বার্স্ট করে। বাসটি ¯্রেেটনেস্ক থেকে চিতার পথে যাত্রা করছিল। এ সময় এটি বরফাচ্ছন্ন নদীতে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
যাবাইকালস্কি অঞ্চলের গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘এ দুর্ঘটনায় ১৯ ব্যাক্তি নিহত ও অপর অন্তত ২১ জন গুরুতরভাবে আহত হয়েছে।’
চিকিৎসকসহ দুটি হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি এই গুরুতর দুর্ঘটনা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার জন্য ট্রাফিক নিরাপত্তা আইন লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা তদন্ত করে দেখা হবে।
মাতাল অবস্থায় গাড়ি চালানো, রাস্তার নাজুক পরিস্থিতি ও ট্রাফিক আইন অমান্য করায় রাশিয়ায় প্রায়াই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার অবনতি ঘটেছে। প্রতি বছর এখানে প্রায় ২০,০০০ লোক সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com