সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হংকং এ পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার গণতন্ত্রকামী বিক্ষোভ ছত্রভঙ্গ

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৯.০৫ এএম
  • ৭৫২ বার পড়া হয়েছে

হংকং এক শপিং এলাকায় হাজার হাজার গণতন্ত্রকামী বিক্ষোভে নামলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে।

এর আগে রোববার বিকেলে তারা আমেরিকান কনস্যুলেটে গিয়ে ‘হংকং-এর গণতন্ত্রপন্থীদের সমর্থন করে যুক্তরাষ্ট্র দ্বি-পাক্ষিক আইন প্রণয়নের জন্য এক দলিলে স্বাক্ষর করায়’, যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

কিছু একটিভিস্ট “প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে হংকং মুক্ত করুন” লেখা ব্যানার বহন করে। রবিবার সকালে প্রায় ২০০ জন বিক্ষোভকারী এডিনবরা স্কোয়ার থেকে সরকারি ভবন পর্যন্ত মিছিল করে কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।

গণতন্ত্রপন্থীরা চান হংকং এর নেতা ক্যারি লাম পদত্যাগ করুক, কিন্তু তিনি তা করতে অস্বীকার করেছেন। মানুষের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে স্বাধীন তদন্ত কমিশন খুলতেও অস্বীকার করেছেন ক্যারী ল্যাম।

বিক্ষোভকারীরা ছয় মাস ধরে নানা দাবীতে আন্দোলন করছেন। তবে সম্প্রতি স্থানীয় নির্বাচনের রায় গণতন্ত্রপন্থীদের পক্ষে যাওয়ায় আন্দোলনের ধরন কিছুটা পাল্টে গেছে।

জুন মাসে হংকং-এ বিক্ষোভ শুরু হয়; এক্সট্রাডিশন বিল বা অপরাধমূলক সন্দেহভাজনদের চীনের মূল ভূখণ্ডে প্রত্যর্পণ করার অনুমতি দেওয়ার বিল বাতিলের দাবীতে। সেপ্টেম্বর মাসে বিলটি প্রত্যাহার করে নেয়, কিন্তু বিক্ষোভ চলতে থাকে অন্যান্য নানা দাবীতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com