সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজীব-দিয়া নিহতের মামলায় দুই বাস চালক ও এক হেলপারের যাবজ্জীবন

  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ৪.৫৫ পিএম
  • ৭৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই চালকের রেষারেষিতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন,বাসচালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং সহকারী মোঃ আসাদ কাজি। এছাড়াও জাবালে নূর পরিবহনের মালিক জাহাঙ্গীর আলম ও সহকারী এনায়েত হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জসিম উদ্দিন ডিএমপি নিউজকে এ রায়ের বিষয়ে নিশ্চিত করেন।

তিনি বলেন, রায় ঘোষণার সময়ে জাবালে নূর পরিবহনের মালিক জাহাঙ্গীর আলম, দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং তাদের সহকারী এনায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন। জাবালে নূর পরিবহনের আরেক মালিক শাহাদাত হোসেন আকন্দ জামিনে রয়েছেন। তার পক্ষে মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। চালকের সহকারী মোঃ আসাদ কাজী এখনও পলাতক।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। অভিযোগপত্রে ছয়জনকে অভিযুক্ত করা হয়।

প্রসঙ্গত, ২৯ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শহীদ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা রেডিসন হোটেলের বিপরীত পার্শ্বে জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জাবালে নূর পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাদেরকে চাপা দেয়। ফলে দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিবসহ কয়েকজন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিম ও রাজিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com