সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জানুয়ারির প্রথম সপ্তাহে এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৬.৪১ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল তৈরি হয়ে গেছে। শিক্ষা বোর্ডের অধ্যাদেশ প্রকাশের পর ২০২১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পাঠ্যপুস্তক বিতরণ-২০২১ ও সমসাময়িক বিষয় নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘এইচএসসি সমমানের ফল তৈরিতে আমাদের গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। পরীক্ষা ছাড়া শিক্ষা বোর্ডের ফলাফল তৈরির বিধান নেই বলে তা প্রকাশ করা সম্ভব হয়নি। এজন্য শিক্ষা বোর্ডের অধ্যাদেশে পরিবর্তন আনা হচ্ছে। অধ্যাদেশ জারির পর এইচএসসি সমমানের ফলাফল প্রকাশ করা হবে। ২০২১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে এ ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার সম্পূর্ণ ক্যালকুলেশন (হিসাব) ভিত্তিক জেএসসি-জেডিসি এবং এসএসসি সমমানের নম্বরের ভিত্তিতে এইচএসসি সমমানের ফলাফল তৈরি করা হয়েছে। সেখানে কেউ যদি মনে করে তার ফলাফল ঠিক নেই তবে সে তা যাচাই করার সুযোগ পাবে।

ফলাফলের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা একটি নির্ধারিত হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ফলাফল তৈরি করছি। ফলাফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী চাইলে তার নিজের ফল যাচাই করতে পারবে। শিক্ষা বোর্ডে সে ধরনের সুযোগ রাখা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে আমরা তার প্রাপ্ত ফলের হিসাব বুঝিয়ে দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com