সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যুক্তরাষ্ট্রে বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান নিহত-৯

  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ৪.৪৬ পিএম
  • ৭৪৭ বার পড়া হয়েছে

বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটায় ওই বিমান দুর্ঘটনায় নিহত হলেন ৯ জন। এদের মধ্যে ২ শিশুও রয়েছে। প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন আরও ৩ জন।

মার্কিন বিমান পরিবহন মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ঝড়ের পূর্বাভাস থাকা সত্বেও সিঙ্গল ইঞ্জিনের ওই বিমানটি শনিবার আকাশে ওড়ে দুপুর সাড়ে বারোটা নাগাদ। ডাকোটার চেম্বারলেন বিমানবন্দর থেকে ওড়ার পরই সেটি ভেঙে পড়ে। বিমানবন্দর থেকে এক কিলোমিটারের মধ্যেই বিমানের ধ্বংস্তূপ খুঁজে পাওয়া যায়।

নিহতদের মধ্যে রয়েছেন বিমানের চালকও। ডাকোটার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিমানে মোট ১২ জন যাত্রী ছিলেন। যে তিনজন বেঁচে গিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরের পরই বিমানটি আকাশে ওড়ে। গন্তব্য ছিল ইডাহো জলপ্রপাত। সেটির অবতরণের কথা ছিল ইডাহো বিমানবন্দরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com