সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পরও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত

  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ৩.৫৫ পিএম
  • ৭৮৪ বার পড়া হয়েছে

ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পরও সেখানে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ বিক্ষোভকারিরা দক্ষিণের নাসিরিযা শহরে তিনটি সেতুর উপর গাড়ির টায়ার পুড়িয়েছে।

ইরাকে কয়েক সপ্তা ধরে চলে আসা সহিংস প্রতিবাদের মুখে গত কাল শুক্রবার প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি ঘোষণা দেন যে তিনি সংসদে তাঁর পদত্যাগপত্র দেবেন।

এ দিকে আজ এক বিবৃতিতে ইরাকের আধা সরকারি হিউমান রাইটস কমিশন বলেছে যে যারা হত্যাকান্ডের জন্যে দায়ি তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। আন্তর্জাতিক রেডক্রস এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে আগ্নেয়াস্ত্র কেবল মাত্র সর্বশেষ উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ইরাকের শীর্ষ ধর্মীয় নেতা , দেশের নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানানোর পর , শুক্রবার আব্দেল মাহদি এই ঘোষণা দেন । তিনি শীর্ষ ধর্মীয় নেতার এই আহ্বানে সাড়া দিয়ে জানান যে বর্তমান প্রধানমন্ত্রীত্বের পদ ত্যাগ করার ব্যাপারে তিনি সংসদে আনুষ্ঠানিক ভাবে একটি স্মারক লিপি পেশ করবেন। তবে তিনি পরিস্কার করে বলেননি যে কবে নাগাদ তিনি পদত্যাগ করবেন। ইরাকের সংসদ এই সংকট নিযে আলোচনার জন্য আগামিকাল এক জরুরি বৈঠকে বসছে।

১লা অক্টোবর সেখানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হবার পর থেকে অন্তত ৪০০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com