সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কানাডায়া বিমান বিধ্বস্ত হয়ে ৫ আমেরিকান ও ২ কানাডিয়ান নাগরিক নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৭.১৭ পিএম
  • ৭৪৫ বার পড়া হয়েছে

 কানাডার লেক অন্টারিও’র উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ আমেরিকান ও ২ কানাডিয়ান নাগরিক নিহত হয়েছেন।
কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি বৃহস্পতিবার একথা জানায়।
যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিলো।বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার পরে অনাটারিও’র কিংসটন বিমান বন্দরের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।
ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (টিএসবি) তদন্তকারী কেন ওয়েবস্টার সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পুলিশের উদ্ধারকারী যানবাহনসহ ইমার্জেন্সী সার্ভিস এবং সামরিক সদস্যরা উদ্ধারকারী হেলিকপ্টার নিয়ে দুর্গম ওই এলাকায় অভিযান চালিয়ে বিমানটির দুর্ঘটনা স্থলে পৌঁছে।
টেক্সাসের অধিবাসী বিমানটির পাইলট, তার বান্ধবী এবং ৩ ,১১ ও ১৫ বছরের তিন শিশু ও কানাডার ২ নাগরিক বিমানটিতে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com