বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট তলব আপিল বিভাগের

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৬.৪৫ পিএম
  • ৭৯২ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দেয়ার আগে তার মেডিকেল রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে গত ৭ই অক্টোবর দেয়া মেডিকেল বোর্ডের প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর খালেদা জিয়ার জামিন বিষয়ে ৫ই ডিসেম্বর আদেশ দেয়া হতে পারে।
এর আগে গত ২৫শে নভেম্বর খালেদা জিয়ার এই জামিন আবেদনটি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে আসলে তা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির সিদ্ধান্ত হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চেরিটেবল ট্রাস্ট মামলায় দ- পেয়ে ১৯ মাস ধরে কারাগারে আছেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে কারা তত্ত্বাবধানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে। সেখানে তিনি একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়া গুরুতর অসুস্থ এমন দাবি করে আসছেন দলটির নেতারা। আইনী লড়াইয়ের পাশাপাশি তার মুক্তির দাবিতে কর্মসূচিও পালন করছে বিএনপি।
ওদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভের জেরে দায়ের করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬ নেতাকে জামিন দিয়েছেন আদালত। মির্জা ফখরুলসহ চার নেতা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান। অন্যদিকে দুপুরে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার ভাইস চেয়ারম্যান মেজর অব. হাজিফ উদ্দিন ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ বিচারিক আদালতে হাজির করলে সেখান থেকে তারা জামিন পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com