বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৬ কেজি সোনাসহ ১ যাত্রী আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ৮.১৯ পিএম
  • ৮২৯ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৬ কেজি ৬০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।
আটককৃত ওই যাত্রীর নাম মো. মুরশেদ হোসেন। আটককৃত সোনার বর্তমান বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার ভোরে শাহজালাল বিমান বন্দরের গ্রিন চ্যানেল থেকে এ সব সোনা উদ্ধার করা হয়।
বিমান বন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে কাতার এয়ার ওয়েজের (কিউআর-৬৩৮) উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন মো. মুরশেদ হোসেন। মুরশেদ হোসেন বিমান বন্দরে নেমে তড়িগড়ি করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে রাত সাড়ে ৩টার দিকে কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে সন্দেহ করে। তার ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং ও তার সাথে থাকা লাগেজ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৬ কেজি ৬০ গ্রাম সোনা পাওয়া যায়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে যাত্রী মো.মুরশেদ হোসেন ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com