সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাকিস্তানের বাস খাদে পড়ে অন্তত ৯ নৌসেনা নিহত

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ৫.২১ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একটি চলন্ত বাস খাদে পড়ে দেশটির অন্তত ৯ নৌসেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন ২৯ জন।

গতকাল (২৬ নভেম্বর) মঙ্গলবার বালুচিস্তানে ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, নৌসেনা বহনকারী বাসটি গওয়াদার জেলার ওড়মারা এলাকা থেকে করাচিতে যাচ্ছিল। নৌসেনারা ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিল বলে খবরে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ব্রেক-ফেইলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বালুচের সহকারী কমিশনার বেলা জামিল বলেন, বাসটি লাসবেলার বোজিতে পৌঁছালে খাদে পড়ে যায়।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর দ্রুত নৌ সেনা, কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। পরবর্তীতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

 print

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com