বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

পাঁচ গুণীকে সম্মাননা দিচ্ছে ঋষিজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৯.৩৬ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ১৯৮৩ সাল থেকে নিজস্ব নামে দেশের গুণী ব্যক্তিদের সম্মাননা দিচ্ছে ঋষিজ সাংস্কৃতিক গোষ্ঠী। প্রতি বছরের মতো এবারও প্রদান করা হবে ‘ঋষিজ পদক-২০২০’। সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য এবার পাঁচ গুণী ব্যক্তিত্বকে সংবর্ধিত করবে সংগঠনটি। তারা হলেন গণমাধ্যম ব্যক্তিত্ব নওয়াজেশ আলী খান, অভিনেত্রী সালমা বেগম সুজাতা, সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ও বাচিকশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ২৭ নভেম্বর বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে পদক প্রদান করা হবে। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com