সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আগামীকাল গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার রায়

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৬.৫৮ পিএম
  • ৭৯০ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল বুধবার।
রায় ঘোষণা উপলক্ষে আজ রাত থেকে ঢাকা আদালত পাড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামীকাল সকাল ৮ টা থেকে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হবে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণ পদ রায় আদালত পাড়া পরিদর্শন করেন ।
পরিদর্শন শেষে তারা আগামীকাল আদালতের বিশেষ নিরাপত্তা নিয়ে লালবাগ ডিভিশন ও আদালতের ডিসি প্রসিকিউশনকে বিভিন্ন দিক নির্দেশনা দেন ।
ঢাকার আদালতের উপ-পুলিশ কমিশনার (ডিসি প্রসিকিউশন) জাফর হোসেন বলেন, হলি আর্টিসান মামলার রায় উপলক্ষে ডিএমপির দুই অতিরিক্তি পুলিশ কমিশনার আদালত পাড়া পর্যবেক্ষণ করেছেন। তারা নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
হামলার কোন আশঙ্কা নেই এ কথা উল্লেখ করে তিনি বলেন, তবুও আমাদের সর্বেŸাচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
ঢাকা মহানগর আদালতের হাজতখানার ওসি মঈনুল ইসলাম বলেন, হাজাত খানা থেকে এজলাসে আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলা দায়েরের তিন বছর চার মাস পর এ ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করা হবে। মামলায় ২১১ জনের মধ্যে ১১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
জঙ্গিরা ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করা হয়।
এ মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির। তারা সাক্ষ্য ও আলামত বিশ্লেষণে তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।
এরআগে ১৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ২৭ নভেম্বর ধার্য করেন। (বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com