রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল।

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৬.০৬ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার রাণীনগর উপজেলা ও নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়ন দাখিল করা হয়।এই পদে নির্বাচনে অংশ নিতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।
রাণীনগর উপজেলা নির্বাচনঅফিস সুত্রে জানা যায়,রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাণীনগর ও নওগাঁ জেলা নির্বাচন অফিসে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকৃত প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,বিএনপি মনোনিত প্রার্থী রাণীনগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসারব হোসেন, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মহসিন রেজা। এছাড়া রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন,তফশীল ঘোষনার পর থেকে এপর্যন্ত ৯ জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এর মধ্যে ৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১৭ নভেম্বর দাখিলকৃত মনোনয়ন বাছাই এবং ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে। আগামী ১০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com