সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে পাকিস্তানি জঙ্গি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৫.২৪ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

সহজ টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে নেপাল সীমান্তকে। পাকিস্তানের তুলনায় ভারত-নেপাল সীমান্ত অনেকটাই অরক্ষিত। তাই এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকে অনেক সোজা বলে মনে করছে পাক জঙ্গিরা।নেপাল সীমান্ত পেরিয়ে ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে সাত পাকিস্তানি জঙ্গি, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তা আঁটসাঁট। সেই কারণে সেখানে সুবিধা করতে না পেরেই নেপাল সীমান্তকে বেছে নিয়েছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্র অনুযায়ী, জঙ্গিরা উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও অযোধ্যায় ঘাঁটি গেড়েছে। জম্মু-কাশ্মীরে ঢোকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এনআইএ- একএর পদস্থ অফিসার জানিয়েছেন, প্রচুর পরিমাণে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে ঢুকেছে ওই জঙ্গিরা। তাদের মধ্যে পাঁচ জনকে শনাক্ত করা গিয়েছে। যাদের নাম মহম্মদ ইয়াকুব, আবু হামজা, মহম্মদ শাহবাজ, নিসার আহমেদ ও মহম্মদ কুয়ামি চৌধুরি। বাকি দু’জনের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।গোয়েন্দা রিপোর্ট পেয়েই ওই দুই জেলার প্রশাসনকে সতর্ক করা হয়েছে। গোটা উত্তরপ্রদেশ জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট বলে খবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com