বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

ফেইসবুক আইডি ব্যবহার করে প্রতারণা ও পর্ণগ্রাফির অভিযোগে গ্রেফতার-১

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৫.৫৩ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলি থানা এলাকা হতে ফেইসবুক আইডি ব্যবহার করে প্রতারণা ও পর্ণগ্রাফির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-রমেন হাওলাদার (৪২)। এ সময় তার ব্যবহৃত মোবাইল ও ফেসবুক আইডিসহ অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমসমূহ জব্দ করা হয়।

১৩ নভেম্বর, ২০২০ রাত ১০ টায় রাজধানীর কদমতলি থানা এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশানার মোঃ নাজমুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃত রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমি-জমার ঝামেলা জ্বীনের দ্বারা সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করে দেয়ার বিজ্ঞাপন প্রচার করে। এই জাতীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদেরকে আকৃষ্ট করে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতো। পরবর্তী সময়ে সংগৃহীত অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করত।

এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী সাইবার অপরাধ তদন্ত বিভাগে অভিযোগ করলে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

গ্রেফতারকৃতকে সাত দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com