বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

মাইন্ড এইড হাসপাতালে এএসপির আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৩.৪৭ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ভোরে রাজধানীর আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তার বাবা ফয়জউদ্দিন আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার পরিদর্শক ফারুক মোল্লা।

নিহতের ভাই রেজাউল করিম সবুজ বলেন, আনিসুলকে সহকারী কমিশনার (ট্রাফিক) পদে বিএমপিতে পদায়ন করা হয়েছিল। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল থেকে আনিসুলকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে (এনআইএমএইচ) নিয়ে আসা হয়। তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

সেখান থেকে, সকাল সাড়ে ১১টায় আনিসুলকে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নেয়া হয়। পরে তাকে আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে সেখানে আনার আগেই আনিসুল মারা যান বলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পরে পুলিশকে খবর দেয় সবুজ। পরে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায় কয়েকজন মিলে আনিসুলকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং ওয়াশরুমে নিয়ে যাওয়ার সময় তাকে মারধর করে।

সবুজ বলেন, মাইন্ড এইড হাসপাতালের কর্মীরা তার ভাইকে হত্যা করেছে।

পুলিশের ডেপুটি কমিশনার (তেজগাঁও বিভাগ) হারুন-অর-রশিদ বলেন, তারা হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করছেন।

তিনি বলেন, ‘তদন্ত চলছে এবং তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মাইন্ড এইড হাসপাতালের ব্যবস্থাপকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজার নামাজ শেষে গাজীপুর সিটির কেন্দ্রীয় কবরস্থানে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুল করিমের লাশ দাফন করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com