বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

মানবতাবিরোধী অপরাধ মামলায় ২ আসামির শর্তসাপেক্ষে জামিন

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১১.৫২ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় অসুস্থতার গ্রাউন্ডে দুই আসামিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পৃথক আবেদনের শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
দুই আসামি হলেন- নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখ এবং ঝিনাইদহ সদরের কোলার (পূর্বপাড়া) মৃত আ. হামিদ মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ মিয়া।
আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান সাংবাদিকদের জানান, দাউদ শেখের ইউরোজিক্যাল এবং আব্দুর রশিদের হার্টের রোগ। এই অসুস্থতার গ্রাউন্ডে তাদের জামিন আবেদনের পর পরিবার এবং আইনজীবীর জিম্মায় জামিন দেয়া হয়।
প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, ঢাকায় অবস্থান করা, পাসপোর্ট থাকলে জমা দেয়াসহ শর্তসাপেক্ষে মেডিক্যাল গ্রাউন্ডে দাউদ শেখ এবং আব্দুর রশিদকে জামিন দেয়া হয়েছে।
২০১৭ সালের ২৭ জুলাই তদন্ত সংস্থা নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখসহ যশোর-নড়াইলের ১২ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে। ৪৩৪ পৃষ্ঠার প্রতিবেদনে ৫ অভিযোগে আটক, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়।
অপরদিকে ২০১৯ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদরের কোলার (পূর্বপাড়া) মৃত আ. হামিদ মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এ তিনজনের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ জুন তদন্ত শুরু হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com