বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক-২

  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ৫.২৫ পিএম
  • ৮০৫ বার পড়া হয়েছে

ফেনীতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
ইয়াবার মূল্য আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার টাকা। মাত্র ১৭ দিনের ব্যবধানে শ্যামলী পরিবহন থেকে আরেকটি ইয়াবার চালনা জব্দ করা হয়েছে।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোররাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনীর মহিপালে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ ইয়াবার চালান আটক করা হয়।
এ ঘটনায় বাসসহ চালক রমজান আলী (৫৫) ও সুপারভাইজার নয়ন কুমার কর্মকারকে (২৮) আটক করা হয়। আটক রমজান ময়মনসিংহের ত্রিশালের বানিয়াধলা গ্রামের মৃত আবদুর রহমান ও নয়ন বগুড়ার শেরপুরের চান্দাইকোনা গ্রামের আশুতোষ কর্মকারের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা ড্রাইভিংয়ের আড়ালে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।
ইয়াবাসহ আটককৃতদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে ফেনীতে শ্যামলী পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস থেকে
২৮ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ট্যালেটসহ ওই বাসের যাত্রী কক্সবাজার সদর উপজেলার মগনামা গ্রামের মোঃ সাইফুল ইসলামকে (৩২) আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com