রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় পৃথক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৬.০৫ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাইক্রোবাসের চাপায় আলী হোসেন (৪৫) নামে এক পেয়ারা বিক্রেতার ও আত্রাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে রাহেলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে তাদের মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আলী হোসেন কুসুম্বা থেকে ভ্যানযোগে পেয়ারা বিক্রয়ের উদ্দেশ্যে উপজেলার দেলুয়াবাড়ি বাজার যাচ্ছিলেন। পথিমেধ্য নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁ গামী একটি মাইক্রোবাস ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত আলী হোসেন উপজেলা কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামের শুটকা দেওয়ানের ছেলে।
অপরদিকে, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুপুরে রাহেলা বেগম উপজেলার শাহাগোলা এলাকায় ট্রেন লাইনের উপর দিয়ে হাটছিল। এসময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। নিহত রাহেলা উপজেলার কয়শা গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com