বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি জনসমর্থন এবং আন্দোলনে ব্যর্থ হয়ে চক্রান্তের পথ বেছে নিয়েছে:ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৬.১৮ পিএম
  • ৪৬৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমস্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তারা জনসমর্থন হারিয়েছে এবং তারা আন্দোলনে ব্যর্থ হয়ে চক্রান্তের পথ বেছে নিয়েছে।
আজ বৃহম্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত সাংস্কৃতিক উপ-কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেপরোয়াভাবে রাজনীতি করছে। তাদের এখন বেহাল দশা। বিএনপি তাদের দলের নেত্রীর জন্য একটি আন্দোলনও করতে পারেনি।
সেতুমস্ত্রী বলেন, বিএনপি পেঁয়াজের ওপর ভর করে আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এর পরে গুজব ছড়িয়ে লবণ ও চালের মূল্য বৃদ্ধির চক্রান্ত করতে চেয়েছিল, তাতেও ব্যর্থ হয়েছে। বিএনপির আন্দোলনের কোনো ইস্যু নেই। দেশে কোনো ঘটনা ঘটলেই তার ওপর ভর করে আন্দোলন করতে চায়।
তিনি আরো বলেন, বিএনপি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারা চক্রান্ত করতে গিয়ে দুর্বল হয়ে পড়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। পরিবহন শ্রমিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করে সমস্যার সমাধান করা হয়েছে। সড়ক পরিবহন আইন সঠিকভাবে কার্যকর হবে।
তিনি বলেন, এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে ব্যতিক্রম। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হবে বর্ণাঢ্য অনুষ্ঠান।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আওয়ামী লীগে আছে যা অন্য দলে নেই। এখানে নেতা নির্বাচিত করতে হলে ভোটের মাধ্যমে হয়। সমস্যা থাকলে প্রধানমস্ত্রীর সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়।
এ সময় সাংস্কৃতির উপ-কমিটির সভাপতি আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল, চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ফারুক, কন্ঠ শিল্পী এস ডি রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com