বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লাগোসে সৈন্যদের গুলিতে হতাহতের খবর তদন্ত করা হচ্ছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ১১.৪৬ এএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় কর্তৃপক্ষ এই খবরের সত্যতা তদন্ত করে দেখছে যে পুলিশের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদরত বিক্ষোভকারীদের উপর মঙ্গলবার রাতে সৈন্যরা গুলি চালিয়েছে। ঘটনাটি ঘটেছে সে দেশের বৃহত্তম আধুনিক এবং আর্থিক ভাবে গুরুত্বপূর্ণ শহর লাগোসের লেকি টল প্লাজায় । একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান যে প্লাজার আলো নিভিয়ে দেয়ার পর সৈন্যরা সেখানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। তিনি এবং অন্যান্য প্রত্যক্ষদর্শী বলছেন সেখানে একাধিক লোকজন হতাহত হয়েছেন। লাগোসের গভর্ণর ২৪ ঘন্টার জন্য কারফিউ জারি করার প্রথম রাতেই সেখানে গুলি চালনার খবর পাওয়া যায়। ঐ কারফিউর আদেশে বলা হয়েছে যে জরুরি কাজে নিযুক্ত লোকজন ছাড়া সকলকেই স্থানীয় সময় বিকেল ৪টার পর রাস্তায় বেরুতে দেয়া হবে না। গভর্ণরের একজন মুখপাত্র বলেন যে লাগোসের রাজ্য সরকার ঐ গুলি চালনার ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন।

এ দিকে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠি অ্যামনেস্টি ইন্টারন্যশনাল এক বিবৃতিতে বলেছে যে লেকি টল প্লাজায় গুলি চালনার কারণে বিশ্বাসযোগ্য কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে হতাহতের প্রমাণ পাওয়া যাচ্ছে। তারা বলে আমরা যখন এই সব হত্যার তদন্ত করছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চায় যে আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল মাত্র হত্যা কিংবা গুরুতর ভাবে আহত করার হুমিকর মুখেই নিরাপত্তা বাহিনী মারনাস্ত্র ব্যবহার করতে পারে। পশ্চিম আফ্রিকার এই দেশটির জনগণ দু সপ্তা ধরে SARS বলে পরিচিত সরকারের ডাকাতি নিরোধক বিশেষ স্কোয়াডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদ বিক্ষোভের সূচনা হয় যখন একটি ভিডিওতে দেখা যায় যে SARS বাহিনীর সদস্যরা একজনকে প্রহার করছে। এই ইউনিটের বিরুদ্ধে হয়রানি , অপহরণ , নির্যাতন এবং হত্যার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com