শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অভাবী সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছিলো ১৪ বছর বয়সী নওগাঁর তুফান-প্লিজ পড়ুন ও সেয়ার করুন মানবিকতার টানে ?

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৪.০১ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ যে বয়সে বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় তুফান (১৪)। জীবন সংগ্রামের শুরুতে ছোট হাতে শক্ত করে ধরেছিল অটো বাইকের হ্যান্ডেল। কিন্তু একটি দুর্ঘটনায় ভেঙ্গে যায় তুফান সহ তার পরিবারের সপ্ন। দরিদ্র পরিবার তার উপর তার মাকে ছেরে চলে গেছেন তার বাবা, এখন অর্থ অভাবে সঠিক চিকিৎসা না পেলে তুফানের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করা হতে পারে, তুফানের বাম পায়ের অবস্থা এতোটাই খারাপ। প্রতিদিন তার ওষুধসহ খরচ হচ্ছে ৯শত থেকে হাজার টাকা। যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। জানা যায়, কিশোর তুফান যখন তার মায়ের (খতেজা বিবির) গর্ভে তখন তুফানের বাবা ও মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তুফানের মা তার বাবার (জদু মন্ডল) বাড়ি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চকশিতা গ্রামে তুফানকে নিয়ে আশ্রয় নেয়। তুফান নানার বাড়িতে তার মায়ের কাছে থেকে বড় হতে থাকে। তুফানের বাবা মফিজ উদ্দিন তুফানের  খোঁজখবর রাখেন না। তুফান স্থানীয় মালঞ্চী মাদরাসার পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। কিন্তু অভাবের সংসারে আর লেখাপড়া করা সম্ভব না হওয়ায় সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে চান তুফান।
এ জন্য বাড়িতে লালন-পালন করা দরিদ্র পরিবারের একমাত্র সম্বল একটি গাভি প্রায় ৩৫ হাজার টাকায় বিক্রি ও সাথে ঋণ করে গত ৩-৪ মাস আগে তার মা তুফানকে একটি (ব্যাটারিচালিত) অটো বাইক কিনে দেয়। ছোট হাতে শক্ত করে অটো বাইকের হ্যান্ডেল ধরেছিল সাহসী তুফান। প্রতিদিনের আয় দিয়ে কিস্তি শোধের পর কোন রকমে সংসার চলতো। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বন বিভাগের সামনের রাস্তায় অটো বাইকটি দূর্ঘটনার শিকার হয়, এর পর থেকে কিশোর তুফানের জীবনে বইছে যেন তুফান ঝড়। দুর্ঘটনায় তার বাম পায়ের হাড় ভেঙে বেরিয়ে আসে। তুফানকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানিয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তুফানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা দেয়া হয়েছিল। অর্থাভাবে সেখান সপ্তাহ খানেক চিকিৎসার পর তাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়। ইতি মধ্যেই তুফানের চিকিৎসায় আট বছরের শিশু অর্ণব তার মাটির ব্যাংকের জমানো দুই হাজার ৫০০ টাকাও প্রদান করেছেন। স্থানীয় ব্যাংকের ম্যানেজারসহ আরো কয়েকজন দিয়েছেন ৫ হাজার টাকা। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল, লবণ দিয়ে তুফানের পরিবারকে সহযোগিতা করেন স্থানিয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com