বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইটালিতে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১০.৫৩ এএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ইউরোপে সবচেয়ে ভয়াবহ দিন দেখেছে ইটালি। সেই দুর্দিনের আতঙ্ক ফিরে এসেছে। সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত কাল রেকর্ড গড়েছে দৈনিক সংক্রমণ। এই অবস্থায় শীঘ্রই নতুন কিছু বিধিনিষেধ জারি করতে চলেছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। সেই সঙ্গে   অতিমারি পরিস্থিতিতে বিপর্যস্ত অর্থনীতিকে সামাল দিতে ৪০০০ কোটি ইউরো আর্থিক অনুদান ঘোষণা করেছে সরকার। দেশের স্বাস্থ্য পরিষেবা খাতে দেওয়া হবে অতিরিক্ত আরও ১০০ কোটি ইউরো।

প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মানুষের রুজিরুটি ও ব্যবসাপত্র যতটা সম্ভব অক্ষত রেখে কী করা যায়, তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য দফতর। ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালি প্রথম ভয়াবহ ভাবে আক্রান্ত হয়। আবার তারাই প্রথম দীর্ঘ লকডাউন আর পারস্পরিক দূরত্ব-বিধি মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রীষ্মের মধ্যেই অনেকটা সুস্থ হয়ে উঠেছিল সে। কিন্তু গত কয়েকটা সপ্তাহে ছবিটা ফের বদলাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, শনিবার এক দিনে আক্রান্ত হয়েছেন ১০,৯২৫ জন। এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে রেকর্ড সংখ্যাটা ছিল ১০,০১০। এর আগে লকডাউনের সম্ভাবনা উড়িয়েই দিয়েছিল ইটালি সরকার। কিন্তু এখন পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে হয়তো আর্থিক ক্ষতি উপেক্ষা করে লকডাউনের পথে হাঁটতে হবে।

মাঝের কয়েক মাসে সব কিছু অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। সরকারের পক্ষ থেকে ফের অনলাইন ক্লাস ও বাড়িতে বসে অফিসের কাজে জোর দেওয়া হচ্ছে। ময়দানে খেলাধুলো বন্ধ। পাব, রেস্তরাঁয় জমায়েত নিষিদ্ধ। বাড়ির বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। নতুন বিধিনিষেধে কড়াকড়ি বাড়ানো হবে। ইউরোপে ব্রিটেনের পরে সর্বোচ্চ মৃত্যু ইটালিতেই। ৩৬,৪৭৪ জন প্রাণ হারিয়েছেন এ দেশে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com