সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে বেআইনি অভিবাসী হিসেবে অভিযুক্ত দেড়শ জন ভারতীয়কে দেশে ফেরৎ পাঠালো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৪.৪৯ পিএম
  • ৭৪৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে আজ বেআইনি অভিবাসী হিসেবে অভিযুক্ত দেড়শ জন ভারতীয়কে দেশে ফেরৎ পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসবাসকারী দেড়শ জন ভারতীয়কে নিয়ে একটি বিশেষ বিমান আজ বুধবার ভোর ছ’টায় ভারতের রাজধানী দিল্লিতে নামে। ভারত সরকারের একজন অফিসার বলেন, ওঁদের কারও ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, কারও ঠিকঠাক ভিসা ছিল না, কেউ কেউ বেআইনি ভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে থেকে গিয়েছিলেন। ওদেশের অভিবাসন দফতরের তরফে আলাদা আলাদা করে প্রত্যেকের বিচার শেষে সকলকে একত্রে একটি বিশেষ বিমানে তোলা হয়। সেটি বাংলাদেশ হয়ে আজ ভোরে দিল্লিতে এসে নামে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের কাগজপত্র খুঁটিয়ে পরীক্ষা করার পর বেলা এগারোটা নাগাদ তাঁরা একে একে বেরিয়ে আসেন। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, গত ১৮ই অক্টোবর একজন মহিলা সহ তিনশোরও বেশি ভারতীয়কে মেক্সিকো থেকে বিমানে ভারতে ফেরৎ পাঠানো হয়েছিল। মেক্সিকোর অভিবাসন দফতরের বয়ান অনুযায়ী, ওঁরা বেআইনি ভাবে সেদেশে ঢুকেছিলেন লুকিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে ঢুকবেন বলে। কিন্তু ধরা পড়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com