শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে স্কুল ছাত্রী হলেন এক ঘন্টার উপজেলা চেয়ারম্যান

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ৪.৪৯ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে
 মোঃইমরান হোসাইন (বরগুনা)তালতলী প্রতিনিধিঃ বরগুনায় কন্যাশিশু দিবস উপলক্ষে ১০ম শ্রেণির স্কুল ছাত্রী এক ঘন্টা জন্য তালতলী উপজেলা চেয়ারম্যান হলেন।
বুধবার(১৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের ”পায়রা” হলে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবীর জোমাদ্দার ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া জাহান আনিকার কাছে এক ঘন্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। এই এক ঘন্টার জন্য তার অধীনস্থ হয় উপজেলা পরিষদের কর্মকতা কর্মচারীরা। পরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।
সাদিয়া জাহান আনিকা প্রতীকী দায়িত্ব নিয়েই তালতলী উপজেলা কে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন। পরে তিনি বলেন নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধ সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও তালতলীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক,শুভসন্ধা সমদ্র সৈকতের সী বিচে শিশুদের একটি ইকোপার্ক স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি নিজের স্বপ্নের কথাও বলেন এই এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান।
শিশুর সাথে শিশুর তরে’ বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য এই বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেন সিবিডিপি,বরগুনা। পরে এক গোলটেবিল বৈঠকে নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা।
এক ঘন্টার উপজেলা চেয়ারম্যানের সকল প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য পরিবার এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com