মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গ্রাম্য চিকিৎসক অটো কার তৈরি করে বিস্ময়ের সৃষ্টি করেছেন।

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১১.৩১ এএম
  • ৫১৮ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী রুহিয়া(ঠাকুরগাঁও),
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানায় রামনাথ বাজারের এক গ্রাম্য চিকিৎসক একটা বিস্ময়কর অটো কার আবিষ্কার করেছেন । সরেজমিনে গিয়ে দেখা যায়, চারটি অটো চার্জারের চাকা, পাঁচ টি ১২ ভোল্টের ব্যাটারী, প্রাইভেট কারের স্টিয়ারিং সহ প্রায় প্রাইভেট কারের প্রযুক্তি অনুসরণ করে তৈরি করা হয়েছে এই অটো কারটি। এই অটো কারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক হল এর ব্যাটারীতে কোন প্রকার চার্জ দিতে হবে না, চলন্ত অবস্থায় ডায়নামার সাহায্যে ব্যাটারী অটোমেটিক চার্জ হয়ে যাবে। গাড়িটার গতিবেগ সাধারণত ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বপুরি হুবহু প্রাইভেট কারের মত দেখতে তাই গাড়িটি নিয়ে এলাকায় বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। স্থানীয় একজন ব্যবসায়ী সুমন সেন বলেন, আলহাজ্ব ইব্রাহিম জামান ডাক্তার যে অটো কার তৈরি করছেন, সেই অটো কার দেখতে বিভিন্ন জায়গা থেকে প্রতি দিন লোকজন আসতেছে দেখার জন্য। এ বিষয়, অটো কার আবিষ্কারক গ্রাম্য চিকিৎসক ও স্থানীয় সংবাদকর্মী আলহাজ্ব ইব্রাহিম জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বহু দিন ধরে একটা চিন্তা করতাম কেমনে একটা ব্যাটারী দিয়ে কার তৈরি করা যায়, আস্তে আস্তে আমার স্বপ্ন বাস্তবায়ন হল আমি আমার নিজের জন্য এটি তৈরি করছি এবং তৈরি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি । তবে আমার অটো কারটা এখনো কিছু কাজ বাকি আছে, অল্প সময়ের মধ্যে কাজ সমাপ্ত হবে। অটো কারটির বৈশিষ্ট্য সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই কারটা ব্যাটারী চালিত বটে তবে ব্যাটারী চার্জ দিতে হবে না কারণ চাকার সাথে ডায়নামা সেট করা হয়েছে যাতে করে ডায়নামার সাহায্যে অটোমেটিক চার্জ হবে। আর চারটি অটো চার্জারের চাকা ও পাঁচ টা ব্যাটারী দিয়ে তৈরি করছি এবং হাইড্রোলিক ব্রেক আছে যাতে গতি সহজে নিয়ন্ত্রণ করা যায়। অটো কার তৈরি কাজে নিয়োজিত ওয়েল্ডিং মিস্ত্রি নারায়ন চন্দ্র বলেন, এই অটো কার তৈরি করার জন্য ডাক্তার সাহেব আমাকে অনেক দিন ধরে বলত, কিছু দিন পরে আমি তার কথায় গাড়ি টা তৈরি শুরু করি।তিনি আরও বলেন, ইব্রাহিম জামান সব কিছু দেখিয়ে দেন আমি শুধু ওয়েল্ডিং এর কাজ করি। ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে আমি শুনেছি এলাকার গ্রাম্য চিকিৎসক আলহাজ্ব ইব্রাহিম জামান একটা অটো কার তৈরি করেছেন। অটো কারটা কথা শুনে আমি অবাক হয়েছি ডাক্তার সাহেব একটা অটো কার আবিষ্কার করল। তিনি বলেন এটা একটা ক্ষুদে বিজ্ঞানির মত চমৎকার আবিষ্কার। তিনি আরও বলেন, এসব খুদে বিজ্ঞানীকে যদি সরকারি ভাবে সহায়তা করে তাহলে বাংলাদেশেও জাপান, চিনের মত গাড়ি তৈরি করা সম্ভব হবে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com