শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঠাকুরগাঁওয়ে মায়ের কবরের পাশ থেকে ছেলের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৪.১১ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পরদিন মায়ের কবরের পাশ থেকে নূর ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ অক্টোবর রোববার দুপুরে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মলানী গ্রামে একটি পরিত্যাক্ত বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার পুলিশ। নিহত নূর ইসলাম দেবীপুর ইউনিয়নের আব্দুস হাসিমের ছেলে এবং স্থানীয় বাজারের একজন মুদি ব্যবসায়ী বলে তথ্য পাওয়া যায়।
নিহতের বিষয়ে নূর ইসলামের মেয়ের অভিযোগ থেকে জানা যায়, নূর ইসলাম তার মেয়েকে দ্বিতীয় বারের মত অন্য একজনের সাথে বিয়ে দেন। এর পর থেকেই তার প্রথম স্বামী হাবিবুল্লাহ আল মামুন তার নতুন স্বামী সুজন ও তার বাবা নূর ইসলামকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, শনিবার রাতে দোকান বন্ধ করার পর বাজার থেকে আর বাসায় ফিরেনি নূর ইসলাম। রোববার দুপুরে এলাকাবাসী খবর দেয় যে, পাশে একটি বাঁশঝাড়ে তার মায়ের কবরের উপরে নূর ইসলামের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । নূর ইসলামের মেয়ে যেহেতু প্রথম স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন তাই আমরা সে বিষয়ে তদন্ত করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com