মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ নগরীর ইপিজেডস্থ শিক্ষা ও সামাজিক সংগঠন জ্ঞানের মশাল উদ্যোগে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণ , নির্যাতন ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ইপিজেড চত্তরে সংগঠন সভাপতি আজাদ হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক ইফতেখার জিসানের সঞ্চালনায়ে শান্তিপূর্ণ মানববন্ধন ১১অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইপিজেড আঃলীগের আহবায়ক হাজী হারুন অর রশীদ,বিশেষ অতিথি ৩৯ নং ওয়ার্ড আঃ লীগ ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির ও ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক আকবর হোসেন।
আরো উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড় সি: ইউনিট সভাপতি হাজী আব্দুর রউফ,এ ইউনিট সাঃ সম্পাদক জাবের হোসেন, মহিলা আঃ লীগ আহবায়ক শারমিন ফারুখ সুলতানা, ৩৯ নং ওয়ার্ড মহিলা আঃলীগ সভাপতি নাসিমা বেগম। আঃ লীগ নেতা সালাউদ্দীন সহ আরো অনেক জন উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন সামাজিক সংগঠন শ্যাডো অফ হিউম্যিনিটি সভাপতি মাসুদ, সাঃসম্পাদক রাসেল, শিকড় ফাউন্ডেশন ইপিজেড় শাখার মোঃ জিপু ও সাহেদ, ডি এম সি সি এর রাফি,লিটন,ফয়সাল আরো কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধনে স্বক্রিয় অংশ নেন এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বক্তারা তাদের বক্তব্য দ্রুত বিচারের আওতায় এনে আইনী ভাবে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন। একই সাথে এফবিতে মুজিব কোর্ট ও শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি কারীদের এবং ধর্ষকদের পক্ষে যে সব উকিল মামলা পরিচালনা করেন তাদের সনদ বাতিল এর দাবি জানান।