এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি: বর্ষিয়ান নেতা প্রয়াত অধ্যাপক মুজাফ্ফর আহমেদ’র কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা করে কুমিল্লা দেবীদ্বার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল আমিন শুরু করেন তার নির্বচনী গনসংযোগ।
আজ দুপুরে উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামবাসীর উদ্যোগে আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাবেক শিক্ষক মজিবুর রহমান বাচ্চু মাস্টার সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার ভূঁইয়া, বিশেষ অতিথি কুমিল্লা বৃহত্তর সমিতির সভাপতি এডভোকেট ফারুক আহমদ। মোঃ ওহেদদুধ সরকার, মোঃ মোশারফ হোসেন সরকার। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সরকারসহ আরোও অনেকে।