মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি: (০৯অক্টোবর,চট্টগ্রাম): চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গত ০৭ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ”আসক“ফাউন্ডেশনের ব্যানারে দেশব্যাপি ছড়িয়ে পড়া নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে।
নারী ও শিশু নির্যাতনকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা সহ আইনী কাঠামোতে কঠোর শাস্তির বিধান জারি করতে উচ্চ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। অব্যাহেত সন্ত্রাস-গুম,হত্যা ও সর্বস্তরে নির্যাতনকারীদের আইনের মাধ্যমে শাস্তি দিতে বলেন।
অধিকার বঞ্চিতদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে দেশের সকল মানবাধিকার সংগঠনের ঐক্যবদ্ধ স্বোচ্ছার প্রতিবাদ গড়ে তোলার দৃঢ় আহবান করেছেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মহানগর কমিটির সাঃ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মোল্লা।
ধর্ষণ-সন্ত্রাস,সহিংসতা,ভীতিকর নির্যাতন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ০৯অক্টোবর (শুক্রবার) বিকেলে জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সভায় সাঃ সম্পাদক নাছির উদ্দিন আরো বলেন,ধর্ষণ-সহিংসতা ও নারী-শিশু নির্যাতনকারীর বিরুদ্ধে আসকের আন্দোলন স্বোচ্চার থাকবে।
আসক এই পর্যন্ত ২হাজার অভিযোগ থেকে ১হাজারর অধিক নিষ্পত্তি করে সেবা প্রাপ্তীদের মনে কিছুটা স্বস্তি দিতে পেরেছেন বলে জানাই। আর প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আসকের লড়াই চলমান থাকবেই।
অধিকার রক্ষায় আসক যে, কাজ করছে তা নগরীতে ব্যাপক ভাবে প্রশংসিত। যেখানে অধিকার হরণ হবে সেখানে মানবাধিকার কর্মীদের ঝাপিয়ে পড়তে জোরালে ভাবে দাবি করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এয়ার মোহাম্মদ খোকন। তিনি আরো জানাই, ৩২জন সদস্য নিয়ে আসক আজ গণমানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
পরিচালক মোঃ রমজান আলী ও জোর দাবি করেন, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের মাধ্যমে কঠিন শাস্তি দিতে।
নির্যাতিত জেসমীন সুলতানা(গার্মন্টেস শ্রমিক) বলেন, স্বামীর মামলায় কাবিন(মোহরানা)ঘরপোষ খরচ মামলায় বারবার অধিকার না পাওয়ায় আসকের কাছে অভিযোগ করলে তারা দ্রুত আপোষ করে আমার প্রাপ্য ফিরে দেন।
একই কথা জানিয়েছেন,নারী শ্রমিক সুমি আক্তার,দিন মজুর শহীদুল ইসলাম এবং বেকার যুবক মোঃ শাহিন কে মিথ্যা হত্যা মামলা থেকে প্রায় দেড় মাস জেল কাটার পরে বেকসুর খালাস এনে স্বচ্ছ মানবাধিকার দিতে কাজের কথা জানান।
একজন গণমাধ্যম কর্মী হিসেবে মুঃবাবুল হোসেন বাবলাও আসকের কাজের প্রশংসা জানিয়ে অধিকার হারাদের পাশে সর্বস্তরের মানবাধিকার সংগঠন গুলো কে আন্দোলনের ডাক দিয়ে জাতীয় সংঘের সনদ রক্ষায় এগিয়ে আসার আহবান করেছেন। আর দুষ্ঠ চক্ররের খপ্প্র থেকে স্বাধীন বাংলাদেশের অসহায় মানুষ কে রক্ষায় সবাই কে গিয়ে আসার অনুরোধ জানান।
আসক আয়োজিত শুক্রবারের প্রতিবাদ সভা থেকে অব্যাহেত ধর্ষণ-সহিংসতা বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী,স্বারাষ্ট্রমন্ত্রী ওআইন- বিচার বিভাগীয় কমিটির নিকট জোরালো আবেদন জানিয়েন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষে আইন সহায়তা কেন্দ্র আসক“ফাউন্ডেশন,চট্টগ্রাম মহানগর কমিটি।