এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় স্বেচ্ছাধীন তহবিল” হাঁড়ির খোঁজে বাড়ি” এর ব্যবস্থাপনায় ৯ম পর্বে ৬০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি সহ দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুম্মা হোমনা উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গনে ৫০ টি শাড়ি ও ১০টি লুঙ্গি ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী মোঃ মুজিবুর রহমান সরকারের আর্থিক সহযোগিতায় তার পরিবারের সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনার্থে এ আয়োজন করা হয়।
এ সময় হাড়িঁর খোঁজে বাড়ি’র উদ্যোক্তা মো. আবদুস সালাম ভুইঁয়া,মো. মজিবুর রহমানের পিতা হাজী আবদুল লতিফ সরকার, মো. জমসের আলী,মো. সামসুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস।