শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দৈনিক সাগরকূল পত্রিকার ৮বর্ষে পদার্পন উপলক্ষে ঢাকা অফিসে আলোচনা সভা ও কেক কেটে শুভ উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১১.২১ পিএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে
দক্ষিণ অঞ্চলের মূখ্যপাত্র সরকারি মিডিয়া তালিকা ভূক্ত বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সাগরকূল আজ ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ঢাকার বিজয়নগর অফিসে বিকাল ৪টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষনা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এম জে এফ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপির সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনএন বাংলা টিভির উপদেষ্ঠা কলিম এম জায়েদী, বঙ্গবন্ধু শিক্ষানবীশ আইনজীবী পরিষদ, জজকোটের সাধারণ সম্পাদক হাসান আলম সুমন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপ্লবী জনতা নির্বাহী সম্পাক গোলাম ফারুক মজনু, এশিয়ান বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল খালেক নান্নু, নিউজ টু ডের জামাল শিকদার, আজকে খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম উজ্জল, সাগর কূলের স্টাফ রিপোর্টার এনামুল হক বাবু, মোঃ জাকারিয়া হোসাইন, সাকিব আল কাউসার সহ বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ সভায় সভাপত্তি করেন দৈনিক সাগরকূলের ঢাকা অফিস প্রধান জালাল উদ্দিন জুয়েল।
সভায় প্রধান অতিথী বলেন দেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনা থেকে এত সুন্দর একটি ব্স্তুনিষ্টুর সংবাদ প্রচার কারী প্রতিষ্ঠান দৈনিক সাগরকূল আজ ঢাকায়ও সুনামের সহিত প্রচারিত হয়ে আসছে যার কারনে আমরা বরগুনা সহ বরিশালের সকল সংবাদ অতি দ্রুত ঢাকায় বসেই জানতে পারছি।
আগামী দিনগুলিতে আমি এই পত্রিকার সর্বত্তক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি। উদ্বোধকের বক্তব্যে বলেন এই দুর্যোগ মহামারীর মুহুর্তেও পত্রিকাটি নিয়মিত প্রচার ও প্রকাশনা অব্যাহত রাখায় সাগরকূল আজ দেশের মানুষের কাছে একটি জনপ্রিয় পত্রিকা হয়ে উঠেছে, আমিও নিয়মিত পত্রিকাটি পড়ি এবং আগামী দিনগুলোতেও পত্রিকাটি প্রচার প্রকাশনায় সর্বক্তক সহযোগিতা করবো। আলোচনা শেষে কেক কেটে নতুন বছরের শুভ সুচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com