শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কলকাতার বলিষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১২.১২ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

বলিষ্ঠ অভিনেতা ও দাদা সাহেব ফাল্কে পুরস্কার জয়ী সৌমিত্র চট্টপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি কলকাতার বেল্লেভু নার্সিং হোমে ভর্তি হয়েছেন বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে।

তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থবোধ করছিলেন। চিকিতসকের পরামর্শে করোনা পরীক্ষা করান। মঙ্গলবার সকালে ফলাফল পজিটিভ এসেছে বলে জানায় তার পরিবার।

বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায় অস্কারজয়ী সত্যজিত রায়ের সহযোগি এবং ফেলুদা সিরিজের জন্য বেশ সুপরিচিত।

ফেলুদা ছাড়াও সত্যজিতের আরও অনেক সিনেমায় দেখা গেছে তাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- অপুর সংসার।

এছাড়া তিনি অশনী সংকেত, ঘরে বাইরে, চারুলতা, শাখা প্রশাখা, সাত পাকে বাঁধাসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।

এদিকে সৌমিত্রের করোনা পজিটিভের খবরে টলি পাড়ায় আতংক ছড়িয়ে পড়েছে। সৌমিত্রের অনেক সহকর্মী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

কিছুদিন আগে অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টপাধ্যায়ের সাথে বাংলা সিনেমা ‘অভিযান’ এর শুটিং শুরু করেছেন। সিনেমায় যিশু সেনগুপ্ত সৌমিত্রের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করবেন। সৌমিত্র তার বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com