শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

গোলাপি বলে খেলতে কলকাতায় টাইগাররা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ৯.২৯ পিএম
  • ৪৬১ বার পড়া হয়েছে

দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে আজ বিকেল সোয়া ৫টার দিকে ইন্দোর থেকে কলকাতায় এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সেই ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারতের মাটিতে প্রথম ফ্ল্যাডলাইটের আলোয় গোলাপি বলে দিবা–রাত্রির টেস্ট। বাংলাদেশের জন্যও এটা হবে দিবা–রাত্রির টেস্টে খেলার প্রথম অভিজ্ঞতা।

ইডেন টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। শুধু দিবা–রাত্রিতে আয়োজনই নয়, এই টেস্ট উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সঙ্গে থাকবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়।

টেস্ট শুরুর আগে গান গাইবেন বাংলাদেশের রুনা লায়লা এবং ভারতের স্রেয়া ঘোশাল। সংবর্ধনা দেয়া হবে ২০০০ সালে বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্টে খেলা ক্রিকেটারদের।

ভারত প্রথম টেস্ট তিনদিনেই জিতে নেয় এক ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে। ফলে এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com