শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কুমিল্লা দেবীদ্বারে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৯.২৬ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন কুমিল্ল জেলা প্রতিনিধি:
সোমবার সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ চত্তরে ‘বঙ্গবন্ধু মোড়াল মঞ্চে’ “সবাই মিলে তুলব গড়ে পরিচ্ছন্ন দেবীদ্বার, ভবিষ্যৎ প্রজন্মকে এই মোদের অঙ্গীকার” এ শ্লোগানকে সামনে রেখে ‘দেবীদ্বার নাগরিক কমিটি’র উদ্যোগে ‘দেবীদ্বার পরিচ্ছন্ন অভিযান’র উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. জয়নুল আবেদীন’র সভাপতিত্বে এবং আনোয়ার পারভেজ’র সঞ্চালনায় উক্ত পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
আলোচনা শেষে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তর থেকে প্রায় ৩শত সেচ্ছা সেবক ৫টি টিমে বিভক্ত হয়ে দিন ব্যাপী পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
আলোচনায় অংশ নেন, আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী দেবীদ্বার পৌর সভার মেয়র প্রার্থী হাজী আবুল কাসেম চেয়ারম্যান, মো. মনিরুল ইসলাম, ভিপি মো. বাবুল হোসেন রাজু, মো. সাইফুল ইসলাম শামিম প্রমূখ।
স্বাগতিক বক্তব্য এবং শপথ বাক্য পাঠ করান, দেবীদ্বার পরিচ্ছন্নতা অভিযান’র সমন্বয়ক আমিন শামিম, সার্বিক সহযোগীতায় ছিলেন, শাহদাৎ হোসেন সুয়েব, আনোয়ার পারভেজ, সাইদুজ্জামান টিটু, ফার্মার বিপ্লব ভূঁঞা, সৈয়দ খলিলুর রহমান বাবুল। উক্ত অনুষ্ঠানের মিডিয়া পাটনার ছিলেন, ‘দেবীদ্বার টেলিভিশন (ডিটিভি)’।
আলোচকরা বলেন, ১৮ বছর পূর্বে দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হলেও নির্বাচিত প্রতিনিধি না থাকায় এখন পর্যন্ত ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত ডাম্পিং স্পট তৈরী হয়নি, ফলে যত্রতত্র ময়লা আর্জনার স্তুপ থাকায় পুরো পৌরবাসী এক অস্বাস্থ্যকর পরিবেশে শ^াসরুদ্ধকর জীবন যাপন করতে হচ্ছে। ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলা সদর থেকে দক্ষিন দিকে বানিয়াপাড়া-বারেরা এবং উত্তর দিকে মহিলা কলেজ ও মহিলা কলেজ থেকে চাপানগর- সাইলচর পর্যন্ত সড়কের দুপাশকে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জণার ডাস্টবিন তৈরী করায় পৌরবাসীর সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া সদর এলাকার অলি-গলির সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়ায় সামান্য বৃষ্টিতে পুরো সদর এলাকাটাই যেন ডাস্টবিনে পরিনত হয়ে যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, দেবীদ্বার পৌর এলাকাকে পরিচ্ছন রাখতে খুব শীঘ্রই এক একর জমি অধিগ্রহন পূর্বক ময়লা আবর্জনা সংরক্ষনের ডাম্পিং ষ্টেশন প্রতিষ্ঠা করা হবে। তিনি পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত প্রায় তিন শতাধিক সেচ্ছা সেবকের উদ্দেশ্যে বলেন, অতিত লড়াই সংগ্রাম সহ জাতীয় দূর্যোগ মোকাবেলায় তরুণ যুবরাই মূখ্য ভূমিকা পালন করেছে। তরুণ- যুবরাই জাতির আগামী ভবিষ্যৎ বিনির্মাণের কান্ডারী। একদিনের কর্মসূচী সফলতার মধ্য দিয়েই পরিচ্ছন্ন অভিযান শেষ করলে হবেনা, মননে- হৃদয়ে প্রতিদিনের রুটিনে পরিচ্ছন্নতার মানষিকতা রাখতে হবে। তাহলে পরিবেশ পরিচ্ছন্নতার পাশাপাশি এ তরুণ- যুবরাই নিজেদের পরিচ্ছন্ন মনের জোরে জাতিকেও অভিষ্ঠ লক্ষে পৌঁছাতে পারবে।
আয়োজকরা ৫টি টিমে বিভক্ত হয়ে দিন ব্যাপী পরিচ্ছন্ন অভিযান সফল করেন এবং সাথে পৌর সভায় নিয়োজিত ২২ জন পরিচ্ছন্ন কর্মীও সহযোগীতায় ছিলেন। তাছাড়া পৌরবাসীকে পরিচ্ছন্ন থাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণে পৌরবাসীর হৃদয়ে প্রভাব ফেলতে সক্ষম হয়।
টিম প্রধানরা ছিলেন, সাইফুল ইসলাম মোর্শেদ, আল-আমিন, নাহিদুল এর নেতৃত্বে মোহনা আবাসিক এলাকা। ফজলে-আল-রাব্বী, তৌফিকুল আলম মামুন, বিল্লাল হোসেন’র নেতৃত্বে- শান্তিরোড থেকে মাষ্টারবাড়ি। ইকবাল হোসেন রুবেল, কাউছার আহমেদ ও সাদ্দাম হোসেন’র নেতৃত্বে- নিউমার্কেট থেকে মহিলা কলেজ রোড। আমিন শামিম, সাঊদুজ্জামান টিটু, ফার্মার বিপ্লব ভূঁঞা’র নেতৃত্বে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তর এলাকা। সিক্ত, সাব্বির আহমেদ পলাশ, কামরুল ইসলাম শুভ’র নেতৃতে গোমতী আবাসীক এলাকা।
আয়োজকরা জানান, এ অভিযান প্রতিদিন সম্ভব নয়, তাই মাসে অন্তত: একবার হলেও পৌরবাসীর স্বার্থে পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com