শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কুমিল্লা মুরাদনগরে মসজিদ থেকে ডিমসহ বিষধর সাপ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৬.৫৫ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে একটি অস্থায়ী মসজিদ থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি বিষধর সাপসহ ডিম উদ্ধার করেছে এক সাপুড়ে। শুক্রবার বিকালে উপজেলার বাখরনগর পূর্ব পাড়ার হাজ্বী আনছর আলী মোল্লাবাড়ি মসজিদ থেকে ডিমসহ সাপটি উদ্ধার করা হয়। এ সময় সাপ ধরা দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয়রা জানান, গত কিছুদিন পূর্বে নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ভেতরে গিয়ে দেখে একটি সাপ লম্বা হয়ে পড়ে আছে। মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি গর্তে ডুকে পড়ে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করলে তারা মাধবপুরের হানিফ মিয়া নামের এক সাপুড়েকে খবর দেন। খবর পেয়ে শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সাপ ধরার অভিযান শুরু করেন সাপুড়ে হানিফ। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটিকে ধরতে সক্ষম হয় সাপুড়ে হানিফ মিয়া। পরে ওই স্থানটি খুরে বেশ কিছু সাপের ডিম উদ্ধার করা হয়। সাপটিকে ধরার পর এখন মুসল্লিদের মনে স্বস্থি ফিরে এসেছে। সাপুড়ে হানিফ জানান, উদ্ধার হওয়া সাপটি কালি ফানুস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com